নারী উদ্যোক্তাদের পণ্য পৌঁছে দেবে ই-কুরিয়ার

৯ নভেম্বর, ২০২১ ১২:২৬  
আগামী ২ বছর বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রতিটি গ্রাহকের হাতে নারী উদ্যোক্তাদের সোশ্যাল গ্রুপ WE  এর উদ্যোক্তাদের দেশীয় নানা ধরণের পণ্যগুলো পৌঁছে দেবে ডিজিটাল কুরিয়ারসেবাদাতা প্রতিষ্ঠান ই কুরিয়ার। এ লক্ষ্যে সম্প্রতি রাজধানীর মহাখালীর হাজী শাহাব উদ্দিন কমপ্লেক্সে অবস্থিত উই কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তি অনুষ্ঠানে ই-কুরিয়ার সিইও বিপ্লব জি রাহুল, বিজনেস ডেবেলপমেন্ট ম্যানেজার মোঃ জাহিদুল ইসলাম ও সিনিয়র এক্সিকিউটিভ উর্মি আক্তার এবং উই সভাপতি নাসিমা আক্তার নিশা, সংগঠনটির সদস্য জাহানূর কবির সাকিব ও ঈমানা হক জ্যোতি উপস্থিত ছিলেন।